1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁয়ে প্রাথমিকের মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে জালিয়াতি ধরা পড়ে! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

ঠাকুরগাঁয়ে প্রাথমিকের মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে জালিয়াতি ধরা পড়ে!

মো: মজিবর রহমান শেখ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৫২ বার

মো: মজিবর রহমান শেখ,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে জালিয়াতি করে লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন মনোরঞ্জন চন্দ্র রায় নামে এক চাকরি প্রার্থী। তার লিখিত পরীক্ষায় অংশ নেন অন্যজন? বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে তার জালিয়াতি ধরা পড়ে। হাতের লেখায় অমিল পাওয়ায় তাকে আটক করে পুলিশের সোপর্দ করেন নিয়োগ বোর্ডের সদস্যরা। আটক মনোরঞ্জন চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাসন্তী গ্রামের মৃত দিনেশ চন্দ্র রায়ের ছেলে। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মনোরঞ্জন চন্দ্র রায়। পরে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি। তবে লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখার অমিল দেখা যায়। এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে আরেকজনের পরীক্ষা দেওয়ার কথা তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, আটক মনোরঞ্জন চন্দ্র রায়কে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net