1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৪৯০ বার

আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বায়োজিদ হোসেন সুকতা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ শে জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় কেপটাউনের কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুকতা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইবারের ছেলে।

নিহতের ভাই জাবেদ হোসেন ও বোন সুমি আক্তার সুখি জানান, গত ৮-৯ বছর আগে সুকতা দক্ষিন আফ্রিকায় পাড়ি জমান। পরে সেখানে একটি সুপার শপের ব্যবসা শুরু করেন। গত রবিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত অনুমান ৯টায় দোকানের ক্যাশে বসা অবস্থায় সন্ত্রাসীরা বায়োজিদ হোসেন সুকতার উপর ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেয়া হলে টানা তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।

এদিকে সুকতার মৃত্যুতে তার গ্রামের বাড়ীতে শোকের ছাড়া নেমে এসেছে। স্বজনদের গগণবিদারী আত্মচিৎকারে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net