1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে বাঁশখালীতে চলতি বছরে ৯০হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে বাঁশখালীতে চলতি বছরে ৯০হেক্টর অনাবাদি জমি চাষের আওতায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৭০ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে পতিত জমিতে আবাদ করার আহ্বান জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিত্যক্ত জমিতে বিভিন্ন সবজি চাষের অভিনব উদ্যোগ নিয়েছেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক। বাঁশখালী উপজেলা কৃষি দপ্তর কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের নানা দিক নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় কৃষিক্ষেত্রে এক মহাবিপ্লব সংঘটিত করে চলেছেন। ‘কোথাও থাকবে না একটুকু পতিত জমি’ সরকারের এমন নির্দেশনা বাস্তবায়নে, যে জমিতে যে ফসল উৎপাদন করা যায় এবং একই জমিতে একাধিক জাতের ফসল উৎপাদন করা যায় এমনই পরিকল্পনা ও নানা ধরণের কৃষি ও কৃষকবান্ধব সহযোগিতা নিয়ে বাঁশখালীতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন কৃষি সম্প্রসারণ দপ্তর। এবছর এ উপজেলায় প্রায় ৯০ হেক্টর অনাবাদি জমি কে আবাদি জমিতে পরিনত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বাঁশখালী উপজেলাকে উত্তর-দক্ষিণ লম্বা প্রধান সড়কটি দু’ভাগে ভাগ করেছে। সড়কের পূর্বে পাহাড়ী ও সমতল ভূমি এবং পশ্চিমে উপকূলীয় সমতল ভূমি ও বিস্তৃর্ণ চরাঞ্চল। ১৪টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে বাঁশখালী উপজেলা গঠিত। এ জনপদের মানুষ জীবন যাত্রার জন্য সাগর-পাহাড় ও সমতল ভূমিকে নানাভাবে কাজে লাগিয়ে আসছে। এ জনপদের মাটি অনেক উর্বর। সাধারণ কৃষকদের পাশাপাশি দিনদিন কৃষি উদ্যোক্তাও বাড়ছে। উপজেলা কৃষি অফিস কৃষিকাজে নানা মুখি স্বপ্ন দেখায় মানুষকে। যে স্বপ্ন ইতোমধ্যে এ জনপদের জীবনে বাস্তব স্বপ্নে রূপ নিয়েছে। বাঁশখালী উপজেলা কৃষি দপ্তরের কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাগণের নিরলস প্রচেষ্টায় আজ কর্মহীন মানুষের মাঝে বৈপ্লবিক পরিবর্তন এনে এক সুন্দর জীবনে দাঁড় করিয়েছে। যাদের অনেকেই শিক্ষিত যুবক শ্রেণি।

গত বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে উপকূলীয় গন্ডামারা ইউনিয়নের বালুময় বিস্তৃর্ণ এলাকা ভিজিট করে উপজেলা কৃষি দপ্তর। এ বিস্তৃর্ণ এলাকাকে নতুন উদ্যোক্তা স্থানীয় সোহেল এর মাধ্যমে বিভিন্ন ফসলে সবুজে রুপান্তর করার পরিকল্পনা করা হয়। উপজেলা কৃষি অফিসের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সম্প্রতি পরামর্শ অনুযায়ী এখানে চাষ করা হয়েছে চিনাবাদাম, ভুট্টা, সূর্যমুখী, তরমুজ, টমেটো, আলু, গাজর, মরিচ, লাউ জাতীয় ফসল। চিনাবাদাম, সূর্যমুখী, ভুট্টা, সরিষা বীজ সহয়তাও দেওয়া হয়েছে এখানে। পুরো এলাকাটাই আবাদী জমিতে পরিনত হচ্ছে। তাছাড়া বাঁশখালীতে উচ্চমূল্যের ফসল বিশেষ করে গ্রীষ্মকালীন টমেটো প্রায় ৩৫০ হেক্টর, কাঁকরোল ১২০০ হেক্টর, ফুলকপি ৮০ হেক্টর, ব্রোকলি ১৫ হেক্টর, শীম ৩৬০ হেক্টর, আগাম মুলা ৩৮০ হেক্টর, খিড়া ২৬০ হেক্টর, শশা ৩৬০ হেক্টর, লাউ ৪১০ হেক্টর, আলু ৫৫০ হেক্টর, কূল ১২ হেক্টর, মাল্টা ১৪০ হেক্টর, ড্রাগন ১০ হেক্টর, পেঁপে ১৫ হেক্টর উল্লেখযোগ্য।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই বছরে উপকূলীয় এবং পাহাড়ী পাদদেশে প্রায় ৯০ হেক্টর অনাবাদি জমি কে আবাদি জমিতে পরিনত করা হয়েছে এবং উচ্চমূল্যের ফসল চাষের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নসাধন করা হয়েছে। পাহাড়ের অনাবাদি জমিতে উচ্চমূল্য ফসল কূল (বরই), মাল্টা, ড্রাগন ফলের বাগান সৃজন হয়েছে। উপকূলীয় বিশাল অংশে বিশেষ করে গন্ডামারা, সরল, কাথরিয়া, ছনুয়ার কিছু অংশ গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বৃদ্ধি পাচ্ছে অভাবনীয়ভাবে। এখানে নতুন কৃষি প্রযুক্তির প্রয়োগে ফলন ও আবাদী অঞ্চল দিনদিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি অফিসের পরামর্শে মালচিং পেপারের ব্যবহার করছে কৃষক, তাতে গড়া পোঁচা রোগের হাত থেকে টমেটো ক্ষতিগ্রস্ত কম হচ্ছে ফলে ফলন বৃদ্ধি পাচ্ছে। দিনদিন এই প্রযুক্তির প্রয়োগ বাড়ছে টমেটো চাষে। এছাড়াও উপকূলীয় বাহারছড়া, কাথরিয়া, সাধনপুর ইউনিয়নে প্রায় ২৫০ হেক্টর জমিতে শশা, খিরা, আগাম তরমুজ ও বাংগির চাষ হচ্ছে। ফলে বাঁশখালী কৃষি অফিসের পরামর্শে উচ্চমূল্যের, আগাম ফসল চাষ করে কৃষকের অর্থনৈতিক উন্নয়নসাধন হচ্ছে ব্যাপকভাবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘প্রতি ইঞ্চি জায়গা কে চাষের আওতায় নিয়ে আসতে হবে’ এ লক্ষ্য বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে উপজেলা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। পরিকল্পনা মাফিক অনাবাদি জায়গা চাষের আওতায় আনা হচ্ছে এবং উচ্চমূল্যের ফসল চাষ বৃদ্ধির মাধ্যমে কৃষকের অর্থনৈতিক উন্নয়নসাধন সাধনের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net