1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন বিভাগের উচ্ছেদ অভিযানে ২০ একর বনভূমি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

বন বিভাগের উচ্ছেদ অভিযানে ২০ একর বনভূমি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৩০৭ বার

মীরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের উত্তর বন বিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের হেয়াকো বিটের পূর্ব সোনায় গর্জনতলা এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ ভাবে গড়ে উঠা সদ্য নির্মানাধীন ৩টি সেমিপাকা ঘর সহ প্রায় ২০ একর বনভুমি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার করেরহাট রেঞ্জ আওতাধীন হেয়াকো বিটের গর্জনতলা এলাকায় অবৈধ স্হাপনা উচ্ছেদ ও ২০ একর সরকারি জায়গা দখলমুক্ত করেন উত্তর বন বিভাগের কর্মকর্তারা।

উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ।
এই সময় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী, মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানসাহ নওশাদ, শহর রেঞ্জ কর্মকর্তা মো: আবদুল মালেক, অলিনগর রেঞ্জ কর্মকর্তা
মো: বাচ্চু মিয়া, করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো: তারিকুর রহমান, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সহ তাদের নিজ নিজ রেঞ্জের স্টাফবৃন্দ উপস্থিতি ছিলেন।

সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সার্বিক দিক-নির্দেশনায় উচ্ছেদ অভিযান করে হেয়াকো বিটের পূর্ব সোনায় গর্জনতলা এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ ভাবে গড়ে উঠা সদ্য নির্মানাধীন ৩টি সেমিপাকা ঘর সহ প্রায় ২০ একর বনভুমি উদ্ধার করা হয়। বন মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net