1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতে মেলায় ঘুরতে গিয়ে গ্রেফতার ১০ বাংলাদেশির কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

ভারতে মেলায় ঘুরতে গিয়ে গ্রেফতার ১০ বাংলাদেশির কারাদণ্ড

বিপ্লব ইসলাম, রাঙ্গামাটি লংগদু উপজেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৪৮৫ বার

ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিত ডুম্বুর মেলা বা কুম্ভ মেলায় ঘুরতে গিয়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে রাংগামাটির লংগদু উপজেলার ১০ বাংলাদেশি যুবক। অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। পরে ভারতীয় আদালত তাদের প্রত্যেককে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন।

গত শনিবার (১৩ জানুয়ারি) তারা সেখানে গ্রেফতার হয়।

এদিকে এ খবরে দিশেহারা পরিবারের সদস্যরা। তাদের কান্না থামছে না। সন্তান ফিরিয়ে দেওয়ার দাবি করছেন মায়েরা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাংগামাটির লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নের হাসান,আব্দুছ ছালাম শামসুদ্দিন,সুমন,বেলাল,জলিল, আল আমিন,ইসমাইল,রবিউল ও সোহেল।

জানা যায়, প্রতি বছরের মতো এবারও ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানাধীন ডুম্বুর লেকে ডুম্বুর মেলার আয়োজন করা হয়। গোমতী নদীর উৎস মুখে বাঁধ দিয়ে ডুম্বুর লেকে প্রতি বছর দুই দিনব্যাপী এ তীর্থ মেলা অনুষ্ঠিত হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শিথিলতার সুযোগ নিয়ে হাজার হাজার বাংলাদেশি পানছড়ির দুদুকছড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ডুম্বুর মেলায় অংশ নেন।

এবারও অনেকের মতো লংগদুরের গ্রেফতার ১০ বন্ধু ডুম্বুর মেলা দেখতে যান। মেলা থেকে একটি গাড়িতে করে তারা বাংলাদেশের প্রবেশপথের দিকে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর হাতে ধরা পরে। এক পর্যায়ে তারা বাংলাদেশি জেনে স্থানীয় ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে, বর্তমানে তারা গন্ডাঝরা সাফ জেলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net