1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে দুর্ধর্ষ চুরি! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ 

মাগুরার শ্রীপুরে দুর্ধর্ষ চুরি!

মোঃ সাইফুল্লাহ মাগুরা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৬ বার

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সরইনগর কুন্ডুপাড়া নিখিল কুন্ডুর বসতবাড়িতে চেতনানাশক ব্যবহার করে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে! (১৭ জানুয়ারি) বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার। এসময় পাশের আরেকটি বাড়িতেও চুরি চেষ্টা চালানোর আলামত পাওয়া যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য সুব্রা রানী জানান, শ্রীকোল বাজারে ব্যবসায়ী আমার স্বামী দোকান বন্ধ করে রাত ৯ টার দিকে বাসায় আসার পর পরিবারের সবাই দ্রুত ঘুমিয়ে পড়ি। সকাল ৫ টার দিকে ঘুম ভাঙলে দেখি ঘরের একটি দরজা খোলা অবস্থায় ঘরের ভিতরে থাকা জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখি। এরপর বুঝতে পারি স্বামীর ব্যবসায়ী নগদ ৫০ হাজার টাকা ও বাক্সে থাকা ৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

আরেক ভুক্তভোগী পলাশ কুন্ডু জানান, অফিস শেষে বাড়ি আসার পরই লক্ষ করি পরিবারের সদস্যদের অস্বাভাবিক ঘুম। মনে হচ্ছে চেতনানাশক কিছু প্রয়োগের মাধ্যমে চুরি করা হয়েছে। এ ধরনের ঘটনায় আশেপাশের পরিবারগুলো ও চরম আতঙ্কে রয়েছে।
এ ঘটনায় প্রতিবেশী অলোকা রানী জানান, পাশাপাশি বাড়ী হওয়ায় দুপুর থেকেই আমাদের পরিবারের লোকজনের মধ্যেও গভীর ঘুমের আভাস পাচ্ছিলাম। যার কারণে সন্ধ্যা হবার সাথে সাথে ঘুমিয়ে পড়ি পরিবারের সবাই। সকালে দেখি আমার ঘরের জানালা খোলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমরা চরম আতঙ্কে রয়েছি।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম সাংবাদিকদের জানান, ঘটনাটি আমাকে অবগত করার পর শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে খাবারে চেতনানাশক ব্যহবার করে তাদের অজ্ঞান করে চুরির ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net