1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে গলাকেটে হত্যার মূল হোতা সিরাজুলকে আটক করেছেন পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

লালমনিরহাটে গলাকেটে হত্যার মূল হোতা সিরাজুলকে আটক করেছেন পুলিশ

লাভলু শেখ লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২৯৭ বার

 

স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানিকুল ইসলাম (২৫) কে গলাকেটে হত্যার অভিযোগে মূলহোতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৩ জানুয়ারী সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পাইকারটারী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম একই গ্রামের কান্দু মিয়ার ছেলে। এর আগে গত শুক্রবার ১৯ জানুয়ারী বিকেলে উপজেলার রমনীগঞ্জ এলাকার ভুট্টা ক্ষেত থেকে মানিকুলের মাথাহীন মরদেহ উদ্ধার ও পরদিন পাশের বাঁশঝাড়ের গর্ত থেকে মাথা উদ্ধার করে পুলিশ। হত্যার শিকার মানিকুল ইসলাম একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরির ঘটনা ঘটে। ওই চুরির ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে ভ্যানের মালিক বাবুলের পরিবার। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ থাকে। পরে শুক্রবার বিকেলে স্থানীয়দের খবরে রমনীগঞ্জের ভুট্টা ক্ষেত থেকে তার মাথাহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। তার একদিন পর গত শনিবার ২০ জানুয়ারী সকালে স্থানীয়দের খবরে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ের গর্ত থেকে সিরাজুলের মাথা, ছুঁড়ি, মোবাইল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ক্লুলেস হত্যা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িত থাকা সন্দেহে এ ঘটনার মূলহোতা সিরাজুল কে মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যায় জড়িত থাকা সন্দেহে এ মামলায় সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য বের হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net