1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

লালমনিরহাটে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি

লাভলু শেখ লালমনিরহাট।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৫ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাড়ে ৩ বছরের এক শিশুকে অপহরন করে ২ লাখ টাকা মুক্তিপন দাবি করেছে অপহরনকারী চক্র। মঙ্গলবার ১৬ জানুয়ারী দুপুরে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

অপহৃত শিশু সামিউল ইসলাম ওই উপজেলার মহিষখোচা ইউনিয়নের রসুল পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।

অভিযোগে জানা গেছে, স্ত্রীর সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটলে সন্তান সামিউল ইসলামকে তার দাদা মোক্তার হোসেনের কাছে রেখে ঢাকার নারায়নগঞ্জে কাজে যান স্বপন মিয়া। সেখানে পরিচয় হয় মামুন নামের নীলফামারীর এক ছেলের সাথে। এক পর্যায়ে তাদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। তখন স্বপনকে ঝামেলায় ফেলার হুমকী দেন মামুন মিয়া। কিছুদিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফিরেন মামুন ও স্বপন। যে যার বাড়িতেই অবস্থান করছিলেন। গত শুক্রবার ১২ জানুয়ারী বিকেলে পারিবারিক কাজে লালমনিরহাট যান স্বপন মিয়া। এ সময় তার সন্তানকে বাড়ির উঠানে খেলতে দিয়ে পাশের বাজারে যান স্বপনের বাবা মোক্তার হোসেন। ফিরে এসে দেখেন শিশু সামিউল ইসলাম বাড়িতে নেই। অনেক খোঁজাখুজির পরে কোন সন্ধান মেলাতে পারেনি তার পরিবার। শনিবার ১৩ জানুয়ারী সকালে শিশু সামিউলের বাবা স্বপনের ব্যবহৃত নম্বরে ফোন আসে মামুনের ০১৭৩৭১১৮১৯১ নম্বর থেকে। সে সময় বলা হয়, শিশু সামিউল তার কাছে আছে অক্ষত অবস্থায় ফিরত পেতে ২ লাখ টাকা পাঠাতে হবে। অন্যথায় শিশু সামিউলকে পাওয়া যাবে না। একথা বলেই ফোন কেটে দিয়ে অফ করে রাখে।

এ ঘটনায় ওই নম্বরটি উল্লেখ করে মামুনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সামিউলের বাবা স্বপন মিয়া। অভিযোগ দায়ের করার পর রোববার ১৪ জানুয়ারী পুর্নরায় ফোন করে মুক্তিপনের টাকা দাবি করে মামুন।

অপহৃত শিশু সামিউলের বাবা স্বপন মিয়া বলেন, ফোন করে ২ লাখ টাকা পাঠাতে বলেছে। নয়তো আমার ছেলেকে ওরা (মামুন) ক্ষতি করবে। থানায় অভিযোগ দেয়ার পরেও রোববার ফোন করে টাকা পাঠাতে বলেছে। নয়তো তারা আমার ছেলেকে ছেড়ে দিবে না।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net