1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে আগুনে পুড়ে ফার্নিচার মার্কেট ছাই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

ঈদগাঁওতে আগুনে পুড়ে ফার্নিচার মার্কেট ছাই

সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৫৯ বার

শীতের সকালে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে কক্সবাজারের ঈদগাঁওয়ের একটি ফার্নিচার মার্কেট। পুড়েছে একটি সেলুনও। রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঈদগাঁওয়ের ইসলামাবাদ ডুলাফকির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল জেলেদের জাল-নৌকা
বিষয়টি নিশ্চিত করে বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক ওবাইদু বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাজারের পূর্বপাশের রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। টিন ও বাঁশের বেড়া দিয়ে তৈরি মার্কেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রফিকুল ইসলামের মার্কেটের ৫টি ফার্নিচার দোকান ও একটি সেলুনের দোকান আগুনে মুহূর্তেই পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী হাফিজুর রহমান, মানিক, শাহজাহান, বাবুলসহ আরও কয়েকজন। ধারণা করা হচ্ছে, ফার্নিচার ও দোকানঘর মিলে প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে ব্যবসায়ীরা দ্রুত বাজারে আসেন। নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। মার্কেটের দোকান ও মালামাল পুড়ে গেলেও পাশের লাগোয়া মার্কেটে আগুন ধরা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এসময় উভয়পাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net