1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৩ বার

ঠাকুরগাঁও জেলায় রাত ১২ টা বেজে ১০ মিনিট। পড়াশোনা খাওয়া-দাওয়া সহ সব ব্যস্ততা সেড়ে ঘুমিয়ে পরেছিলেন মাদরাসার শিশু শিক্ষার্থীরা। বেশ কয়েকদিন থেকে সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপতা প্রখর। সে কারনে সকলে আগেভাগে ঘুমিয়ে পরেছিলেন। হঠাৎ করেই রাতের বেলা এসে শীতবস্ত্র হিসেবে তাদের মাঝে কম্বল জড়িয়ে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। ১১ জানুয়ারী বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পশ্চিম নারগুন দারুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। কম্বল পেয়ে মাদরাসা শিক্ষার্থী আবদুল্লাহ বলেন, আমরা ঘুমিয়ে গেছিলাম। হুজুর বললেন, ডিসি স্যার আসছেন। আমরা বের হওয়া মাত্র আমাদের মোটা কম্বল দিলেন৷ আমরা অনেক খুশি হয়েছি। এখন রাতে আর বেশি কষ্ট হবেনা৷
অত্র মাদরাসার মুহতামিম হাফেজ ইব্রাহিম খলিল বলেন, তাদের সবসময় অযু করে থাকতে হয়। শীতে তাদের কষ্টটা বেশি হয়৷ আজকে কম্বল পেয়ে তারা সকলে খুশি। আর ভালো করে ঘুমাতে পারবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় জেলার মানুষদের বরাবরে শীতের সময় বেশ কষ্ট হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। বেশ কয়েকদিন থেকে শীতের প্রকোপতা বেড়েছে। আর শীতে মাদরাসা শিক্ষার্থীদের সচরাচর বেশি কষ্ট হয়। যেহেতু তাদের সবসময় অযু করে থাকতে হয়। সে কারনে মাননীয় প্রধানমন্ত্রীর শীতের সময়ের উপহার হিসেবে আমরা কম্বল গুলো তাদের হাতে তুলে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net