1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গার্লস গাইডসের উদ্যোগে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

মাগুরায় গার্লস গাইডসের উদ্যোগে কম্বল বিতরণ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৮ বার

 অন্তত গোপনে একটি ভালো কাজ করো” লর্ড ব্যাটন পাওয়েল এই মহৎ উক্তিকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে গার্লস গাইডস এ্যাসোসিয়েশনের উদ্যোগে ও খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে গরীব মেধাবী শিক্ষার্থী ও এলাকার দুস্থ অসহায় মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।

খামার পাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরবালীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
বাংলাদেশ গার্লস গাইডস এ্যাসোসিয়েশন মাগুরা শ্রীপুরের স্থানীয় কমিশনার মোছাঃ মর্জিনা খাতুনের সার্বিক পরিচালনায় ও সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র বিশ্বাস,বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সর্দার, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও গার্লস গাইডসের সদস্যসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net