1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়াতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে: তারেক হোসাইন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়াতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে: তারেক হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ৩২৩ বার

শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়াতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে: তারেক হোসাইন

সাতকানিয়া সংবাদদাতা :

সাতকানিয়া আমিলাইষ শিশু কিশোর আসরের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিধ্বনি শিশু -কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক চেয়ারম্যান তারেক হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোববার ১৪ জানুয়ারি আমিলাইষে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন তারেক হোসাইন।

আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর আসরের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা:রেজাউল করিম, ডা:আয়ূব, মনসুর, তৌহিদ, ইউনুস, মোজাম্মেল হক চৌধুরী,আরিফ, আনোয়ার, সাজ্জাদ, ফয়জুল কবির, ফরহাদ, রহমত উল্লাহ, ফয়েজ, ফয়জুল কবির, নাচির, শহিদ, তায়েব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারেক হোসাইন বলেন, সারাদেশে তাপমাত্রার অবনতি ও শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে তীব্র শীতের হাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে আগাম প্রস্তুতি দরকার।আমিলাইশ শিশু কিশোর আসর একটি আদর্শবান, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী সামাজিক সংগঠন । প্রতিষ্ঠালগ্ন থেকেই আমিলাইশ শিশু কিশোর আসর আমিলাইশ ইউনিয়নের সকল
ও জাতির যে কোনো ক্রান্তিকালে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এখনো করছে এবং আগামী দিনেও তারা এই কল্যাণমুখী তৎপরতা অব্যাহত রাখবে- ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমিলাইশ ইউনিয়নে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আমিলাইশ শিশু কিশোর আসর । এই জনপদের অধিবাসীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, নারীর নায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার উন্নয়ন, জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও চর্চায় উদ্বুদ্ধকরনের প্রত্যয়ে জনসাধারণকে সাথে নিয়ে কাজ করছে। তিনি ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত আমিলাইশ ইউনিয়ন গড়তে আগামী দিনে সৎ ও যোগ্য ব্যাক্তিকে নেতৃত্বের জন্য বেছে নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net