ঢাকা   ০৭:১৬:৫৮ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

কর্ণফুলীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বদরুল হক, আনোয়ারা  চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ বছরের পদার্পণ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার বেলা ১১টায় এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে।

দৈনিক যুগান্তর কর্ণফুলী উপজেলা প্রতিনিধি বদরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  নবনিযুক্ত উপজেলা  নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত,সহকারী কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার ওসি জহির হোসেন, মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ সোয়াইব হোসেন মুন্সি, এজে চৌধুরী কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ,আনোয়ারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা  সভাপতি আবদুর নুর চৌধুরী,দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার স্টাফ রিপোটার এস,এম সালাহউদ্দিন, দৈনিক সমাবেশ পত্রিকার ব্যুরোচিফ ইসমাইল হোসেন, দেশ বাংলার প্রতিনিধি,আনোয়ার হোসেন, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ আরাফাত, দৈনিক জনবানীর প্রতিনিধি  বেলায়েত হোসেন উপস্থিত অতিথিরা দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় পত্রিকার শুভ কামনা করেন। বক্তারা বলেন, সত্যের প্রতি অবিচল বলেই সব শ্রেণির পাঠকের কাছে প্রিয় যুগান্তর। ২৫ বছরে  এই পথ-পরিক্রমায় যুগান্তরের তৃণমূলের মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিল আজও তা অটুট আছে। ধারাবাহিকতা ধরে রাখতে অনুসন্ধানী সাংবাদিকতা ও সংবাদের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।সবশেষে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি