1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বাবু-গালিব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

কুবিতে চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বাবু-গালিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৩ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মো. শহীদুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. শাহীনুল ইসলাম গালিব।

বরিবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নবগঠিত এই কমিটি আগামী ১ বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

নবগঠিত এই আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: সাফায়েত রহমান, মোঃ রাসেল আহমেদ, মোহাম্মদ নাজিম উদ্দীন। সহ-সভাপতি রিয়াজ উদ্দিন অপু, মো. মেহেরাব হোসেন ও জান্নাতুন নাঈম।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তৈয়ব উদ্দিন ও মো. আবরার মোস্তফা।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম দস্তগীর, আব্দুর রহমান সায়েম ও মোহাম্মদ লোকমান। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফুল ইসলাম।

উল্লেখ্য, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net