1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৭ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৭

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৬ বার

চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করেছে। পৃথক অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলো: উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের শফিকুর রহমানের ছেলে অহিদুর রহমান জাফর, শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের মাস্টার আব্দুল খালেকের ছেলে পারভেজ আহাম্মদ, একই গ্রামের আয়াত আলীর ছেলে রুবেল আহাম্মেদ, আব্দুল বারেকের ছেলে মহিন উদ্দিন, মুন্সীরহাট ইউনিয়নের মেষতলী গ্রামের বাবুল মিয়া মজুমদারের ছেলে সোহাগ মিয়া ও অপু মজুমদার। মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গ্রেফতারী পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সোমবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে আটক করতে সক্ষম হয়। আইনী প্রক্রিয়া শেষে আসামীদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে সোমবার রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের চান্দুল এলাকা থেকে ৭৫ বোতল ফেন্সিডিল সহ সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যাটারী চালিত অটো টমটম উদ্ধার করা হয়। সোহেল কুমিল্লার সদর দক্ষিণ থানার যগুপুর দক্ষিণ পাড়ার আলী আজমের ছেলে। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে মঙ্গলবার দুুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net