1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় পর্দা নামলো কুবি প্রত্নতত্ত্ব সপ্তাহের কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পুরস্কার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় পর্দা নামলো কুবি প্রত্নতত্ত্ব সপ্তাহের কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পুরস্কার

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৩ বার

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পুরস্কার বিতরণ ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হল প্রত্নতত্ত্ব বিভাগের দশ বছর পূর্তি উদযাপন ও প্রত্নতত্ত্ব সপ্তাহের।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এ সমাপনী অনুষ্ঠান। এদিন প্রত্নতত্ত্ব সপ্তাহে খেলাধুলাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।

সাংস্কৃতিক অনুষ্ঠান জুড়ে ছিলো নাচ-গান, নৃত্য, মোঘল সাম্রাজ্যের আদলে ফ্যাশন শো, লালমাই ময়নামতি এলাকার মিথ নিয়ে নাটিকা, ডকুমেন্টারি, কাওয়ালি, কাপল ড্যান্স, লোকসংগীত, মুখাভিনয়, র‍্যাপ গান, পুতুল না ও একক সংগীতানুষ্ঠান নানা আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাথী রানী কুন্ডু, শারমিন রেজওয়ানা, শহীদুল ইসলাম চৌধুরী, মুতাসিম বিল্লাহ, রেজোয়ানা আফরিন রূম্পা সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া টাইটেল স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net