1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ নিয়ে এসপির সংবাদ সম্মেলন ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ নিয়ে এসপির সংবাদ সম্মেলন !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৮ বার

মোঃ মজিবর রহমান শেখ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জানান, ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ মার্চ থেকে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হচ্ছে কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়োগ পরীক্ষা।
এ সময় উত্তম প্রসাদ পাঠক ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া ও তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে এবং মাননীয় আইজিপি মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ। কেবলমাত্র প্রার্থীর শিক্ষা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীরাই চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবে।
এসপি আরো বলেন, কোনো প্রতারকের তথ্য পেলে পুলিশ অথবা ৯৯৯ নম্বরে কল দিয়ে অবগত করবেন। কনস্টেবল পদে চাকরির জন্য লিখিত পরীক্ষার ফি বাবদ ১২০ টাকা ব্যতীত কোনো অর্থ দেওয়া লাগবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net