ঢাকা   ০৬:১০:৪৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

ঠাকুরগাঁওয়ের নারগুন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় স্বনামধন্য বিদ্যাপীঠ নারগুন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ-নবম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়। ৫ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারগুন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সত্যেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান, বিশেষ অতিথি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুব আলম, সহকারী শিক্ষক সুজন রায়, মো: আকতার হোসেন, রেজাউল করিম, মো: মামুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, ম্যানেজিং কমিটির সদস্য মো: কামাল হোসেন প্রমুখ। এ সময় ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা এবং চলতি শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী ও নতুন শিক্ষার্থী, তাদের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি