1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ভুমিকম্পনে বাড়িঘরে ফাটল গ্যাস ফিল্ড এলাকায় আতঙ্কিত মানুষের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি

নবীগঞ্জে ভুমিকম্পনে বাড়িঘরে ফাটল গ্যাস ফিল্ড এলাকায় আতঙ্কিত মানুষের বিক্ষোভ

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে
  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২৭ বার

নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার ইনাতগঞ্জ, দিঘলবাক, বড় ভাকৈর পূর্ব, পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ, আশারকান্দি ইউনিয়ন, ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়নসহ বিবিয়ানা গ্যাস ফিল্ডের প্রায় দেড়শ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে এলাকার মানুষের শতশত বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল দেখা দিয়েছে।

তিন বারই ভূমিকম্প প্রায় ৩ থেকে ৪ সেকেন্ড স্থায়ী ছিল। গত শনিবার সকাল ৯টা ২৩ মিনিটে, রাত ৮টা ৭ মিনিটে ও রাত ৯টা ৫১ মিনিটে ভূমিকম্পন হয়। ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের আব্দুল মালিক জানান, সকাল বেলা হঠাৎ করে ঘর কেঁপে উঠে। এতে বাড়ির বয়োবৃদ্ধ শিশুসহ আমরা আতংকগ্রস্থ হয়ে পড়ি। রাতে দুইবার ভূমিকম্প অনুভূত হওয়ায় শিশু বৃদ্ধসহ অনেক মানুষ দিগবিদিক ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন। ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী নূর আলম জানান, ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় ছিলাম। হঠাৎ দোকান কেঁপে উঠে। এর ঘন্টাখানেক পর আবার ভূছল কেঁপে উঠে। ইনাতগঞ্জ ইছবপুর গ্রামের ব্যবসায়ী দেবাশীষ গো রাত ৮টার দিকে

 

টেবিলের উপর দাড়িয়ে ইলেক্ট্রিকের কাজ করছিলাম। হঠাৎ টেবিলসহ ঘর কেঁপে উঠে। অল্পের জন্য বিদ্যুতের শক থেকে রক্ষা পাই। ইনাতগঞ্জ এলাকার আহমদ আলী জানান, আমরা অন্যান্য উপজেলায় খবর নিয়েছি। কোথায়ও ভূমিকম্প হয়নি। আমি নিশ্চিত শেভরণ থেকে বম্বিং করে মানবসৃষ্ট ভূকম্পন সৃষ্টি করা হচ্ছে। একদিনে তিন বার ভূমিকম্পন হওয়ায় ইনাতগঞ্জ ও দীঘলবাক এলাকার হাজার হাজার মানুষ রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় বিক্ষোভ করেন এলাকায় জনসাধারণ। বিবিয়ানা গ্যাস ফিল্ডের কমিনিউকেশন ম্যনেজার শেখ জাহিদুর রহমান জানান, ভূমিকম্পন বিবিয়ানা গ্যাস ফিল্ডের ড্রিলিং এর কারণে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net