1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের পশ্চিম গুজরায় কৃষি জমি সুরক্ষা আইন অমান্য করে নির্মিত হচ্ছে ভবন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

রাউজানের পশ্চিম গুজরায় কৃষি জমি সুরক্ষা আইন অমান্য করে নির্মিত হচ্ছে ভবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫১ বার
  1. রাউজান (চট্টগ্রাম (প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে কৃষি জমি সুরক্ষা আইন অমান্য করে নির্মাণ করা হচ্ছে অপরিকল্পিত পাকা ভবন। রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের রূপচাঁন্দ আউলিয়ার বাড়ির প্রবাসী মো. পারভেজ তার কৃষিজমিতে ঘর নির্মাণ করছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, টাকা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে ‘ম্যানেজ’ করে আইনী পক্রিয়া ছাড়াই কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে। অথচ ২০১৬ সালের কৃষিজমি সুরক্ষা আইনের (খসড়া আইন)-৪ ধারায় বলা রয়েছে, কৃষিজমি ভরাট করতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে নির্বিচারে ফসলি জমি ভরাট করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আছে দেশের কোনো জায়গায় আবাদযোগ্য জমিতে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশ যথাযত ভাবে যাতে পালন করা হয় সে ব্যাপারে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বার বার তাগাদা দিয়ে আসছেন। গত রবিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় এবিএম ফজলে করিম চৌধুরী এমপি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছিলেন উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার কোনো ওয়ার্ডে কেউ যাতে কৃষিজমি খনন ও কৃষিজমি ভারাট করতে না পারে সেজন্য জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের নিদের্শনা, কৃষিজমি সুরক্ষা আইন, স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে কৃষি জমি ভরাট, কৃষিজমিতে পাকা ভবন ও মাটি খননের অনুমতি দিচ্ছেন। সচেতন মহল মনে করছেন রক্ষক ভক্ষক হয়ে গেলে আইন প্রয়োগ কিছুতেই সম্ভব নয়। সরেজমিন পরিদর্শনকালে নিজেকে প্রবাসী পারভেজের আত্মীয়, তার নাম দিদার পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, ‘আমরা চেয়ারমানকে ম্যানেজ করে কাজ করছি। পরে চেয়ারম্যানের ছেলেসহ আরও কয়েকজন এসেছিল, তাদের ম্যানেজ করে আমরা কাজ করছি, কেউ আসলে চেয়ারম্যান ও মেম্বারকে জানাতে বলেছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, ‘আমার কাছ থেকে ঘর তৈরির অনুমতি নিয়েছেন। কৃষি জমি ভরাট বা খননের বিষয়টি আমাকে জানানো হয়নি। আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন এই জনপ্রতিনিধি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net