1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় বরণ ও পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় বরণ ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২২ বার

বিপ্লব ইসলাম,

লংগদু,(রাংগামাটি)

রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় নবীন বরন ও পুরস্কার বিতরণ হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বিদায় নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মামুন ইবনে মিজান এর সঞ্চালনায় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,লে.কর্নেল হিমেল মিয়া (পিএসসি) অধিনায়ক লংগদু জোন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ একে এম আব্দুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন,রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম,লংগদু মডেল কলেজের প্রভাষক ওসমান গনি প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব না।আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা। তাই প্রত্যেক ছাত্র ছাত্রীদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি আরও বলেন, মাধ্যমিক স্তরের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করতে যাচ্ছ তোমরা। আগামী এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net