1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ২

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৬ বার

চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: মাদারীপুর জেলার সদর থানাধীন মিঠাপুর গ্রামের মৃত নওয়াব আলী বেপারীর ছেলে আবু সিদ্দিক (২৭) ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার পানাম গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো: রুবেল (৩০)। শনিবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, শনিবার সকাল পৌঁনে নয়টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলামের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকা-চ্ট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে বিশেষ অভিযান চালিয়ে পাপ কর্ণ এর দু’টি বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ আবু সিদ্দিক ও রুবেল নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net