1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজা সহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজা সহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজা সহ মো: বশর প্রকাশ বছির (৩৮) নামে চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের মৃত আবু রশিদ এর ছেলে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান, ছাইদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা সহ মো: বশরকে আটক করে। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বুধবার বিকালে থানা পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net