1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে একতা বাসের ধাক্কায় শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তিতাসে একতা বাসের ধাক্কায় শিশু নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৯ বার

মোঃ জুয়েল রানা,

তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় নিউ একতা সার্ভিস বাসের ধাক্কায় তানজিনা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরিপুর টু হোমনা সড়কের টেগুরিয়া পাড়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিনা উপজেলার টেগুরিয়া পাড়া গ্রামের দিনমজুর সফিক মিয়ার মেয়ে। তানজিনা উপজেলার বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তানজিনা স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বেপরোয়া গতিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা হোমনাগামী নিউ একতা সার্ভিস নামে একটি যাত্রী বাসের ধাক্কায় শিশুটি পড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশু তানজিনাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথে মধ্যেই আহত তানজিনার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই ঘাতক বাসটিকে এলাকাবাসী আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। এবং সেখান থেকে একটি বাস জব্দ করে থানায় নিয়ে আসে। সে সাথে এই ঘটনায় নিহত শিশু তানজিনার মরদেহটিও সুরতহাল রিপোর্ট তৈরির করার জন্য থানায় নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net