1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রক্টরের অপসারণসহ ৪ দাবিতে ক্লাসে ৫ মিনিট নিরবতা পালন করবে কুবি শিক্ষকরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রক্টরের অপসারণসহ ৪ দাবিতে ক্লাসে ৫ মিনিট নিরবতা পালন করবে কুবি শিক্ষকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী এর অপসারণসহ চার দাবিতে ক্লাসের শুরুতেই পাঁচ মিনিট নিরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন কুবি শিক্ষকরা।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শিক্ষকদের দাবিগুলো হল, প্রক্টরের অপসারণ, শিক্ষক-শিক্ষার্থীদের দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত) দেলোয়ার হোসেনসহ অন্যান্য উচ্ছৃঙ্খল কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তি নিশ্চিতকরণ ও বহিরাগত সন্ত্রাসী ও অছাত্রদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক বিচার নিশ্চিত করা।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে নব-নির্বাচিত শিক্ষক সমিতির সদস্য ও সাধারণ শিক্ষকরা দেখা করতে গেলে উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের কর্মকর্তা, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের একটি অংশ উচ্চবাচ্য, থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়া সহ প্রাণনাশের হুমকির নিন্দা, প্রতিকার ও বিচারের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করে শিক্ষক সমিতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net