1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে মাদ্রাসার নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

শ্রীপুরে মাদ্রাসার নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে শিশু নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৩ বার

ফজলে মমিন,শ্রীপুর(

গাজীপুর)থেকেঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা বাজার এলাকার শুক্রবার সকালে দারুল ফালাহ্ হাফেজি মাদ্রাসার নির্মাণাধীন ভবনে বাঁশ বেয়ে উঠতে গিয়ে হাত ফসকে পরে পলাশ নামের ১৩বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত পলাশ শেরপুর জেলা সদরের সাতনংচড় গ্রামের মো. ইসহাকের ছেলে, গোসিংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্র পলাশ তার বাবা-মার সাথে খোঁজেখানি গ্রামের জনৈক আফাজ উদ্দিনের বাড়িতে থাকতো।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, ওই মাদরাসার ভবন সংস্কার ও নির্মাণ কাজ চলছে। পলাশ খেলতে গিয়ে মাদরাসা ভবনের পেছন সংস্কার কাজে ব্যবহৃত বাঁশ বেয়ে উপরে উঠার সময় হঠাৎ ফসকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের বাবা ইসহাক জানান, পরিবারের সবার অগোচরে পলাশ বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে ভবন থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে যান। সেখানে গিয়ে পলাশে মৃতদেহ দেখতে পান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসামা উল হুসনা জানান, সকাল ৯টার দিকে পলাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net