ঢাকা   ০৯:২৮:২০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বেতারে অডিশনে অনিয়মের অভিযোগ উঠেছে আঞ্চলিক পরিচালক আব্দুল রহিমের বিরুদ্ধে !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে শিল্পীদের তিনদিনব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে অডিশনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে আঞ্চলিক পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে। পছন্দের শিল্পীদের তালিকাভুক্ত করতেই লোক দেখানো অডিশনের আয়োজন করা হয়েছিল বলে দাবি করছেন অডিশনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী। শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, ঠাকুরগাঁও বেতার কেন্দ্রে গত ১৬ থেকে ১৮ জানুয়ারি তিনদিনব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে অডিশন অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় তিন শতাধিক আগ্রহী প্রার্থী অংশগ্রহণ করেন। অডিশনের তিনদিন পর গত ২১ জানুয়ারি ৩৩ জনকে উত্তীর্ণ উল্লেখ করে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণদের কয়েকজন ছাড়া অধিকাংশ অযোগ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংস্কৃতিক কর্মী অভিযোগ করে জানান, আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম পূর্বপরিচিত কয়েকজনকে বেতারের তালিকাভুক্ত শিল্পী করার জন্য এই অডিশনের আয়োজন করে। এ ছাড়াও বেতার কেন্দ্রটি সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও বেতার কেন্দ্রের ভিতরে আঞ্চলিক পরিচালক বহিরাগতদের নিয়ে রাতের বেলা প্রায় প্রতি মাসে ভূঁড়িভোজের আয়োজন করে থাকেন। অডিশনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী জানান, অডিশন হয়েছে শুধু নামমাত্র। পছন্দের কতিপয়দের তালিকাভুক্ত করতেই লোক দেখানো অডিশনের আয়োজন করা হয়েছিল। আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম বিরুদ্ধে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের অ্যালাউন্সার ক্লাবে অংশগ্রহণকারীরা অভিযোগ দিয়েছেন বলেও জানান, তবে এ ব্যাপারে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের অ্যালাউন্সার ক্লাবের সভাপতি অনুপম মনি জানান, অডিশনে অনিয়মের বিষয়ে অসংখ্য অংশগ্রহণকারী প্রার্থীর অভিযোগ করেছেন। আগে কেন্দ্রের অ্যালাউন্সার ক্লাবকে অডিশনের বিষয়ে অবহিত করা হতো, প্রতিনিধি নেওয়া হতো। এবার এত বড় অডিশন হলো আমরা জানতে পারিনি। আমাদের কোনো প্রতিনিধিও রাখা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অনিয়মের বিষয়ে জানতে চাইলে অডিশনের একজন বিচারক শিক্ষাবিদ মনতোষ কুমার দে জানান, বিচারকের দায়িত্ব পালন করেছি মাত্র। নিয়ম বা অনিয়ম সেখানকার অথরিটির বিষয়, কিছু জানার থাকলে সেখানে জানতে পারেন। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেতার আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম সাহেবের সঙ্গে সাংবাদিক ফোনে যোগাযোগ করলে তিনি সকল বিষয়ের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আঞ্চলিক পরিচালক বলেন, ‘যোগ্যদের নেওয়া হয়েছে। প্রত্যেকের ভয়েস রেকর্ড করা আছে। যাদের ভয়েস ভালো তাদের নেওয়া হয়েছে। বঞ্চিতরা অভিযোগ করতেই পারে।’আর সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও বেতার কেন্দ্রের ভেতরে নিয়মিত পিকনিকের বিষয়ে তিনি বলেন, ‘বছরে দুই–একবার আয়োজন করা হয়ে থাকে, যার অর্থ নিজস্ব। বিশেষ করে ডিসি, এসপি এলে রাতের বেলা পিকনিক করা হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি