ঢাকা   ১২:১২:১৫ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

কক্সবাজারে শীতার্ত মানুষের পাশে সাংবাদিক সংসদ

সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৬৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তরুণ প্রজন্মের সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ, কক্সবাজার এর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ স্মরণীস্থ সাংবাদিক সংসদ এর অস্থায়ী কার্যালয়ের নিচে অর্ধশতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

এতে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ, এম নজরুল ইসলাম।

এ সময় সাংবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম বলেন, শীতার্ত মানুষের সঙ্গে শীত ভাগাভাগি করতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই প্রয়াস শীতার্ত মানুষের জন্য বিত্তবানদের মন নাড়া দিবে।

এসময় সাংবাদিক সংসদের সহ সভাপতি আমান উল্লাহ আমান, সহ সভাপতি সেলিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক এম এ সাত্তার, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল নেহা, সদস্য আশরাফ বিন ইউছুপ, শাহেদ হোসাইন মুবিন, আবদুর রশিদ মানিক, সরওয়ার সাকিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।

পরে সাংবাদিক সংসদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি