1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে দরপত্র ছাড়াই লাখ লাখ টাকা গাছ কর্তন, কর্তৃপক্ষ কোন ভুমিকা নেই ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

ঠাকুরগাঁওয়ে দরপত্র ছাড়াই লাখ লাখ টাকা গাছ কর্তন, কর্তৃপক্ষ কোন ভুমিকা নেই !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭১ বার

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার ব্যাবস্থাপক পূর্ণ চন্দ্র বর্মনের বিরুদ্ধে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো দরপত্র ছাড়াই ৪৮টি মেহগনি গাছ কর্তন করে বিক্রী করার অভিযোগ উঠেছে। গাছ গুলোর আনুমানিক মুল্য প্রায় ২০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। অপরদিকে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাবরহাট ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় গিয়ে এমনই চিত্র দেখা যায়। স্থানীয়রা জানায়, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে জাবরহাট ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বোদং লোকজন নিয়ে এসে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় চত্বরের মেহগনি জাতের অনেক পুরোনো গাছ কর্তন করতে শুরু করে। বিষয়টি জানাজানি হলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়। কিন্তু স্থানীয় প্রশাসন অবগত হয়ে কোন ধরনের পদক্ষেপ নেয়নি বলে জানায় তারা। বনসংরক্ষণ আইন অনুযায়ী বনবিভাগের অনুমতিক্রমে প্রকাশ্যে দরপত্রের মাধ্যমে সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের গাছ কর্তন করার কথা। কিন্তু জাবরহাট ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার ব্যাবস্থাপক পূর্ণ চন্দ্র বর্মন নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের পকেট ভারী করার জন্য স্থানীয় প্রভাবশালী মহলের কাছে ৪৮টি মেহগনি গাছ বিক্রী করে দিয়েছেন।
জাবরহাট ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার ব্যাবস্থাপক পূর্ণ চন্দ্র বর্মনের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে তার এরিয়া কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি অবগত হয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলে তিনি বলেন যেগুলো কাটছে কাটছে, বাকি গুলো বনবিভাগের সাথে আলোচনা করে প্রক্রিয়া অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন।
পীরগঞ্জ বীটের বন কর্মকর্তা শাহজাহান আলী বলেন, এব্যাপারে গ্রামীণ ব্যাংকের কেউ আমাদের কাছে আসেনি। তবে স্থানীয়রা বিষয়টি অবগত করলে আমরা স্থানীয় প্রশাসনকে অবগত করি। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম বলেন আমার কাছে ইনফরমেশন এসেছিল। গ্রামীণ ব্যাংকের ওরাও এসেছিল। আপাতত বন্ধ রাখতে বলেছি। বিধি দেখে পরবর্তীতে নির্দেশ দেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net