1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জের কৃতি সন্তান চট্টগ্রাম মেট্টাপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়(বিপি এম (বার) পিপিএম (বার) পদোন্নতি পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক হলেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

নবীগঞ্জের কৃতি সন্তান চট্টগ্রাম মেট্টাপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়(বিপি এম (বার) পিপিএম (বার) পদোন্নতি পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক হলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৬৩ বার

হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কৃতি সন্তান বর্তমান চট্টগ্রাম রেঞ্জের মেট্টাপলিটন পুলিশ কমিশরার (ডিআইজি) কৃষ্ণ পদ রায় বিপি এম (বার),পিপি এম (বার) কে গত ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখের ০৫. ০০.০০০০.১৩৩.১২.১০৩.২৩-৮৯ স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ মূলে গত ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্বারকনং ৪৪.০০.০০০০.০৯৪.১২.০২৭.২০.২৮২ মুলে রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে ।

তার এ পদায়নের খবরে জন্মস্থান নবীগঞ্জের সর্বমহলে আনন্দের বন্যা বইছে। পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় বর্তমানে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার থেকে পদোন্নতি হয়ে এ দায়িত্ব পেয়েছেন। নতুন প্রজ্ঞাপনে ঢাকা চট্রগ্রাম,রংপুরসহ ১০ জনকে পুলিশের কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে । তবে পরিপত্রে পদোন্নতি প্রাপ্ত উল্লেখিত ১০ জনকে স্বপদে বহাল থেকে তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা গ্রামের বাসিন্দা। ওই গ্রামের প্রয়াত গোপাল চন্দ্র রায় ও রত্নগর্ভা রমা রাণী রায়ের প্রথম সন্তান কৃষ্ণ পদ রায়ের লক্ষ্য ছিলো সাংবাদিক হিসেবে জীবনে প্রতিষ্টিত হবেন। এবং লক্ষ্য পুরণের জন্য তিনি কৃতিত্বের সাথে এস.এস.সি ও এইচ.এস.সি পাশের পর ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত বাংলাদেশের প্রাচীনতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। এর পর শুরু হয় তার কর্ম জীবন। জীবনের প্রথম দেশের প্রথম সারির ইংরেজী দৈনিক ডেইলী ষ্টারের ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন কাজ করার পর তিনি ১৯৯৫ইং সালে অনুষ্টিতব্য ১৫ তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস পুলিশ ক্যাডারে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হয়ে যোগ দেন বাংলাদেশ পুলিশ বিভাগে। সাংবাদিক থেকে কৃষ্ণ পদ রায় হয়ে যান পুলিশ কর্মকর্তা। তার প্রথম কর্ম জীবন শুরু হয় বগুড়ায়। সহকারী পুলিশ সুপার পদে সেখানে কিছু দিন কাজ করার পর বদলি হয়ে বিভাগীয় শহর চট্রগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার হিসেবে। সেখানে দীর্ঘ সময় কাটে তার কর্ম জীবন। এর পর পদোন্নতি পেয়ে শেরপুর ও চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার, ঢাকার ডিবি পুলিশের ডেপুটি কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ডিআইজি পদমর্যায় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২১ইং সালের ৭ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করেন। সুনামের সহিত দায়িত্ব পালনের জন্য কৃষ্ণ পদ রায় ২০১২ইং সালে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম এবং ২০১৫ইং সালে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পদক প্রাপ্ত হন। পুলিশের দায়িত্ব পালনকালে চৌকস এ কর্মকর্তা ২০০২ইং সাল থেকে ২০০৩ইং সালে কসবো. ২০০৬ইং সাল থেকে ২০০৭ইং সালে লাইবেরিয়া এবং ২০১২ইং সাল থেকে ২০১৩ইং সাল পর্যন্ত সুদানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কমিশনে অত্যান্ত সুনামের দায়িত্ব পালন করেন। নবীগঞ্জের এ কৃতি সন্তান কৃষ্ণ পদ রায় ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার এ পদায়নের খবরে নবীগঞ্জ উপজেলাসহ জেলার সর্বমহলে আনন্দের বন্যা বইছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net