1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ! আহত-৬ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

মাগুরায় রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ! আহত-৬ আটক-১

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৩ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরার দ্বারিয়াপুর পীর সাহেবের মসজিদ সংলগ্ন প্রতিবেশীদের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৬ জন কমবেশী আহত হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল বিকেলে জেলার দ্বারিয়াপুর ইউনিয়নের দ্বারিয়াপুর পীর সাহেবের দরবার শরীফের মসজিদের অজুখানা, টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় প্রতিবেশীদের সাথে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলামের সাথে বিরোধ হয়। এ সময় মাজার ও মসজিদের পূর্ব পাশের বাড়ির মালিকরা তাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে বাঁধা দেয়। এ বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষে ৩০ থেকে ৪০ জন মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একই গ্রামের আলম মোল্যার ছেলে সজল মোল্যা (৩৫) ও উজ্জল মোল্যা (৩২), আলাউদ্দিন মোল্যার দুই ছেলে শামীম মোল্যা (৪৫) ও টিটো মোল্যা (৪০), রিপনের স্ত্রী হাসিনা বেগম (৩৮), লিটনের ছেলে লিমন মোল্যা (২৮) আহত হয়। আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও স্থানীয় দ্বারিয়াপুর হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

আহত উজ্জল জানান, মসজিদের পার্শ্ববর্তী বসবাসরত অনেক মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। সেখানে রাস্তার অনেকাংশ দখল করে টয়লেট ও অজুখানা নির্মাণ করা হচ্ছে। আমরা এ বিষয়ে মসজিদের সাধারণ সম্পাদককে জানালে তিনি তখন বিষয়টি দেখার কথা বলে চলে যায়। এরপর হঠাৎ দলবল নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। বাড়িঘর লুট করে নিয়ে যায়। আমার স্ত্রীর শরীরের গরম পানি ঢেলে দেয় তারা। এতে আমার স্ত্রীর শরিরের অনেক স্থান ঝলসে যাই।

মেয়ে জামাই বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার পারুল বেগম জানান, হঠাৎ একজনের মাথার প্রচন্ড আঘাত করে নওয়াবুল মাস্টারের লোকজন। তাকে উদ্ধার করতে সেখানে গেলে আমার উপরে ইট পাটকেলে নিক্ষেপ করে। এ সময় আমি আহত হয়।

আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হাসিনা বেগম জানান, দু-পক্ষের মারামারি ঠেকাতে গেলে পিছন থেকে লাঠির আঘাতে আহত হই। মাথায় ইটের আঘাত লাগায় আমি আর কিছু বুঝে উঠতে পারিনি৷

এ বিষয়ে দারিয়াপুর দরবার শরীফ মসজিদের সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলাম মুঠোফোনে জানান, জায়গাটা আসলে দরবার শরীফ মসজিদের। আমরা সেখানে সরকারি বাথরুমের কাজ করতে গেলে তাদের বাড়ির নারী-পুরুষেরা আমাদের উপর ইটপাটকেল মারতে শুরু করে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম কুমার জানান, এ ঘটনার পর পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net