1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিসিটিভির ফুটেজ সংরক্ষণের জন্য দাবি কুবি শিক্ষক সমিতির - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সিসিটিভির ফুটেজ সংরক্ষণের জন্য দাবি কুবি শিক্ষক সমিতির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩২ বার

কুবি প্রতিনিধি:

উপাচার্যের কক্ষে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন, উপাচার্যের কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংস্থাপিত সিসিটিভিসমূহের বিগত এক মাসের ফুটেজ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণে রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাক্ষরিত চিঠির মাধ্যমে জানা যায়।

চিঠিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি নবনির্বাচিত শিক্ষক সমিতির সদস্যরা উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কতিপয় কর্মকর্তার নেতৃত্বে অছাত্র ও বহিরাগত সন্ত্রাসী উপাচার্যের দপ্তরে অবস্থিত শিক্ষকদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ হামলার সময় প্রক্টরিয়াল বডি নির্বিকার ভূমিকা পালন করে।

এছাড়াও প্রক্টরিয়াল বডির যোগসাজশেই এ হামলা করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরো বলা হয়, উপাচার্য বহিরাগত কাউকেই চিনেন না বলে মন্তব্য করেন। অথচ সেই দুর্বৃত্তরাই উপাচার্যের কক্ষে সেদিন তার পক্ষে স্লোগান দেয়। এমনকি নিকট অতীত ও সাম্প্রতিক সময় সহ ২০ ফেব্রুয়ারি হামলাকারী বিভিন্ন কর্মকর্তা ও বহিরাগতদের সাথে সভা করতে দেখা যায়।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ১৯ ফেব্রুয়ারি তারিখে উপাচার্যের কক্ষে ঘটা সমস্ত ঘটনার তথ্য প্রমাণ বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিশ্ববিদ্যালয় সিসি ক্যামেরার ফুটেজ ও ফোন কল রেকর্ড অনুসন্ধান করলে আসল সত্য বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net