1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে চিহ্নিত ২ নারী গাঁজা বিক্রেতা আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

সৈয়দপুরে চিহ্নিত ২ নারী গাঁজা বিক্রেতা আটক

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯১ বার

নীলফামারীর সৈয়দপুরে চিহ্নিত গাঁজা বিক্রেতা দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট চান্দিয়ার ব্রীজ এলাকায় হিন্দুপাড়া থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো সেলিনা বেগম (৪৬) ও লাইলি বেগম (৬০)। এসময় তল্লাশি করে কাছ থেকে গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এরা দুই জন চিহ্নিত গাঁজা বিক্রেতা। দীর্ঘদিন থেকে বোতলাগাড়ী ইউনিয়নে মাদক বিক্রি করে আসছে।

পুলিশ জানায়, এলাকার মাদক সম্রাট সাধুর বাড়ি হতে সেলিনা বেগমকে আটক করা হয়। তার হাতে থাকা কালো ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৭৫ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ১ হাজার ৯শ’ টাকা উদ্ধার করা হয়। আর লাইলি বেগমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৮ হাজার ৫শ’ টাকা।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্তের দিকনির্দেশনায় ও পরামর্শে ওই দুই নারী গাঁজা বিক্রেতাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net