1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর উদ্বোধন হল কাঙ্খিত লালমনিরহাটের বুড়িমারী এক্সপ্রেস - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর উদ্বোধন হল কাঙ্খিত লালমনিরহাটের বুড়িমারী এক্সপ্রেস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪২৩ বার

লাভলু শেখ স্টাফ

রিপোর্টার লালমনিরহাট

অবশেষে লালমনিরহাট থেকে যাত্রা শুরু করল দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি। এতে লালমনিরহাট জেলার কয়েক লক্ষ মানুষের কম খরচে ঢাকা যাওয়া-আসার সুযোগ হয়েছে।

মঙ্গলবার ১২ মার্চ দুপুরে আনুষ্ঠানিকভাবে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী – ঢাকা রুটে ট্রেনটির যাত্রা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেন এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমান, বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।।

এসময় লালমনিহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট বিভাগীয় বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম।

বুড়িমারী রেল স্টেশন থেকে ট্রেনটি চালু হওয়ায় নতুন করে ভারত, ভুটান, নেপালের পাসপোর্ট ধারী যাত্রীদের সাথে নতুন করে যোগাযোগ স্থাপন হয়েছে। সেই সাথে আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি ঘটবে অর্থনৈতিক বিপ্লব।
ট্রেনটি যাত্রা শুরু করায় লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদরসহ জেলার ৫ উপজেলা ও ২ টি পৌরসভার কয়েক লাখ মানুষের ঢাকার সাথে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হল।

ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার পথে ১১ টি স্টেশনে থামবে আর ঢাকা থেকে বুড়িমারীতে ফেরার পথে ১২ টি স্টেশনে থামবে।

পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বলেন, আমাদের দাবি অতি দ্রুত বুড়িমারী রেলস্টেশনের নির্মাণ কাজ দ্রুত শেষ করে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেল স্টেশনের থেকে চলাচলের দাবিই করছি।

বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, বুড়িমারী রেলস্টেশনে ওয়াস পিড নির্মাণ না হওয়া পর্যন্ত লালমনিরহাট রেল স্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net