1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৩১ বার

আনোয়ারা

সংবাদ দাতা

মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের আনোয়ারায উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন।

রবিবার (১৭ মার্চ) দুপুর ১২টা থেকে প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট উপজেলার চাতরী চৌমুহনী বাজার, মালঘর বাজার, রাংগাদিয়া সিইউএফএল বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মূল্য তালিকা না রাখা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে ২৪ টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। এবং নির্ধারিত মূল্যে বিক্রয় করতে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ উপস্থিত ছিলেন ছিলেন।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন বলেন, বেশি দামে মাংস বিক্রি করায় মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়া মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের সচেতন করা হয়।এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net