1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবির ঢাকাস্থ মার্কেটিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও মিলনমেলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কুবির ঢাকাস্থ মার্কেটিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও মিলনমেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৭৯ বার

কুবি প্রতিনিধি

প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকায় অবস্থানরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর খিলগাঁওয়ে ক্যাফে পার্ক রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও বিভাগ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া বক্তারা বিভাগের অ্যালামনাইদের কল্যানে ভবিষ্যতে নানা উদ্যোগের পরিকল্পনার কথা তুলে ধরেন।

মার্কেটিং চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও ওয়ালটনের ব্রান্ড ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো চেষ্টা ছিলো সবার অংশগ্রহনে একটা দিন সবাই এক সাথে বসা। ক্যাম্পাস জীবনের মধুর সময়গুলোর স্মৃতিচারণের পাশাপাশি সকলে সকলের খোঁজ রাখা এবং অ্যালামনাইদের মাঝে যে একটা সেতুবন্ধন রয়েছে সেটাকে আরো সুদৃঢ় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সামনে এই অনুষ্ঠানকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে কাজ করে যাবো আমরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net