1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহিৃত মাদক কারবারি সোহেল আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা

চৌদ্দগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহিৃত মাদক কারবারি সোহেল আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২০৩ বার

 

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ০৩ পিস কিংফিশার বিয়ার ক্যান সহ এলাকার চিহিৃত মাদক কারবারি মো: সোহেল মিয়াজীকে আটক করা হয়েছে। আটককৃত সোহেল (৩০) চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায় গ্রামের মিয়াজী বাড়ীর মৃত আব্দুল বারেক মিয়াজীর ছেলে। শনিবার (১৬ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম, বিজিবি’র সহকারী পরিচালক ইমাম হাসান এর নেতৃত্বে বিজিবি’র একটি টিম সহ যৌথ বাহিনী চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায় গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল ও ০৩ পিস কিংফিশার বিয়ার ক্যান সহ চিহিৃত মাদক কারবারি মো: সোহেল মিয়াজীকে আটক করে। এ সময় তাহের নামে অজ্ঞাত এক আসামী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন এনএসআই কর্মকর্তা মো: মোহসিন, কাস্টমস কর্মকর্তা মো: নাজমুল হাসান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খাঁন এবং মো: শরিফুল ইসলাম এর সমন্বয়ে পুলিশের একটি টিম। এ ঘটনায় পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল ও পলাতক আসামী তাহের এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘র‌্যাব, বিজিবি, পুলিশ সহ বিশেষ বাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে চৌদ্দগ্রাম পৌরসভায় যৌথ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও বিয়ার সহ সোহেল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে চৌদ্দগ্রাম থানায় আটককৃত ব্যক্তি সহ অপর পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net