1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সিংরাইশ মাদরাসায় বড় খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চৌদ্দগ্রামে সিংরাইশ মাদরাসায় বড় খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৮১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের সিংরাইশ ক্বারী সফিকুর রহমান খন্দকার নুরানী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানা এর উদ্যোগে এলাকার কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় জিন্দাবাসীদের রোগমুক্তি কামনায় দ্বিতীয় বার্ষিক বড় খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়।

শুক্রকার (২৯ মার্চ) বিকালে মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মো: মাহফুজ আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন জায়গীর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা শাহাদাত হোসেন মোজাদ্দেদী।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ মান্নান বাবুল এর সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম হযরত মাওলানা আব্দুল হালিম খন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: জসিম উদ্দিন মুহুরী, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আল-নূর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: জসিম উদ্দিন, বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক মো: শাহজাহান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন দিলু, বিশিষ্ট সমাজসেবক শাহনেওয়াজ শাহীন ভেন্ডার, সোহেল ভেন্ডার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো: ফারুক, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো: শামীম সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net