1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সোনালী সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে সোনালী সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩০৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাহে রমযান উপলক্ষে সামাজিক সংগঠন ‘সোনালী সমাজ ফাউন্ডেশন (এসএসএফ)’ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় ১০৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বা’দ জুমআ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আল-নূর হসপিটালের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: খোরশেদ আলম।

সোনালী সমাজ ফাউন্ডেশন এর সভাপতি মো: ইমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো: শামীম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন, সদস্য বিজয়, একরাম, আশরাফুল ইসলাম, শাহাদাত সবুজ প্রমুখ

বাড়িতে অবস্থান করেই সোনালী সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্যাকেটভর্তি ইফতার সামগ্রী পেয়ে ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগি অসহায় পরিবারের সদস্যরা। এবার বিতরণকৃত প্যাকেটভর্তি ইফতার সামগ্রীতে ছিলো: চাল ৫ কেজি, ছোলা বুট ২ কেজি, মশুর ডাল ১ কেজি, তেল ১ কেজি, খেজুর আধা কেজি, মুড়ি ১ কেজি, ২৫০ গ্রামের ট্যাং ১টা, ৪০০ গ্রামের সেমাই ২ প্যাকেট, আলু ২ কেজি ও চিনি ১ কেজি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net