1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। ১৭ মার্চ রোববার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আ’লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ও মুজিববর্ষ চত্বরে পুস্পমাল্য অর্পন করে সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। পরে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এছাড়াও পুলিশ লাইনস ড্রিল শেডে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি সংরক্ষিত আসেনর সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। আলোচনা সভার পূর্বে বিশাল একটি কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে শিশুদের রচনা, আবৃত্তি ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অরপদিকে পুলিশ লইন ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঠাকুরগাঁওয়ের সভানেত্রী প্রিয়াংকা অধিকারীর সভাপতিত্বে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও অংশগ্রহনকারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net