1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লংগদু উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

লংগদু উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৫১১ বার

বিপ্লব ইসলাম,

লংগদু,(রাংগামাটি)

রাংগামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ ) উপজেলার মাইনিমুখ ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে লংগদু উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সমর্থকগণের অংশ গ্রহণে মিলন মেলায় পরিণত হয় ইফতার পার্টি।

এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও দলের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাইনীমুখ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা সাইদুর রশিদ সাহেব।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এম এ হালিম এর সঞ্চালনায় বিএনপির লংগদু উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম,লংগদু উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু নাছির, বিএনপির জেলা কমিটির সদস্য শাহ আলম মুরাদ প্রমুখ।

উপজেলা যুবদলের আহবায়ক জানে আলম ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খান এর পরিচালনায় সুষ্ঠু ভাবে ইফতার মাহফিল এর সমাপ্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net