1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইন মেনে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগের দাবি কুবি শিক্ষক সমিতির - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আইন মেনে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগের দাবি কুবি শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৩৬ বার

কুবি প্রতিনিধি,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ মেনে বিশ্ববিদ্যালয়ে মেনে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ ও যেসব নিয়োগ আইনের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছে তা পুনঃনিয়োগের দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ৭ মার্চ (বৃহস্পতিবার ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। আইন এর ব্যত্যয় ঘটিয়ে পছন্দের ব্যক্তিদেরকে বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধান এবং অনুষদসমূহে ডিন নিয়োগ দিয়েছেন। আইন অনুযায়ী অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় প্রধান নিয়োগের বিধান থাকলেও আইনের ব্যত্যয় ঘটিয়ে জ্যেষ্ঠতা লংঘন করে বেশ কয়েকটি বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগ দেয়া হয়েছে। ডিন নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা এবং বিভাগের ক্রম উল্লেখ থাকলেও তা মানা হচ্ছে না। এতে একাডেমিক বিশৃঙ্খলা যেমন তৈরি হচ্ছে, তেমনি সুষ্ঠু কর্ম পরিবেশ ও বিনষ্ট হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২০০৬ সালে মহান জাতীয় সংসদ কর্তৃক একটি আইন প্রণীত হয়েছে। পরবর্তীতে ২০১৩ সালে সংশোধিত হয়ে এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩) নামে অভিহিত। উক্ত আইন-এর ২২ (৫) এবং ২৪ (২,৩) ধারায় অনুষদ সমুহের ডিন ও বিভাগীয় প্রধান নিয়োগের সুস্পষ্ট বিধান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রেখে বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগের অনুরোধ জানাচ্ছে এবং ইতিপূর্বে যেসকল বিভাগে আইনের ব্যত্যয় ঘটিয়ে বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ দেয়া হয়েছে অতিসত্তর সেই সকল বিভাগে আইন অনুযায়ী বিভাগীয় প্রধান ও ডিন পুনঃনিয়োগের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net