1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল ও ২২ রাউন্ড গুলি সহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল ও ২২ রাউন্ড গুলি সহ আটক ২

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলি সহ মো: নাজমুল হাসান (২০) ও মো: রাকিব হোসেন (২০) নামে দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃত নাজমুল হাসান উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে ও রাকিব হোসেন একই গ্রামের আবুল কালাম এর ছেলে। বুধবার (০৬ মার্চ) বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া বাজারের পূর্বপাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে নবরতœ তেল কোম্পানীর একটি কাগজের বক্সের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলি সহ নাজমুল হাসান ও রাকিব হোসেনকে আটক করে। আসামীদ্বয় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মো: রাহাত (২০) নামে এক যুবকের নিকট থেকে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলিসমূহ গ্রহণ করে নিজেদের দখলে রাখে। উদ্বারকৃত অস্ত্র ও গুলিসমূহ প্রাইভেটকারযোগে আসা অজ্ঞাতনামা অপর ৩/৪ জন আসামীর সাথে ধৃত আসামীদ্বয় মোবাইল ফোনে যোগাযোগ করতঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া রাস্তার মাথা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে যাইতেছিলো মর্মে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকার করে। এ ঘটনায় আটককৃতরে বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলিসহ নাজমুল ও রাকিব নামে দুই যুবককে আটক করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ সদা তৎপর রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net