1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৬২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মো: কামাল হোসেন (৪১) নামে এক পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল, মো: জাহাঙ্গীর আলম খাঁন ও সহকারী উপ-পরিদর্শক মো: জহির উদ্দিন এবং মো: মহি উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গত রোববার রাতে চৌদ্দগ্রাম পৌরসভাধিন বৈদ্দেরখিল গ্রামের মো: কামাল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৭৬ বোতল স্কার্ফ সিরাপ ও ৩৬ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কামাল হোসেন নিজঘর থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে সে মোটরসাইকেল ও তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার বিকালে তার বিরুদ্ধে মাদক আইনে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা (মামলা নং-১৬/১১.০৩.২০২৪ইং) রুজু করা হয়। এর আগেও থানায় কামাল হোসেনের বিরুদ্ধে দু’টি মাদক ও একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৌরসভাধিন বৈদ্দেরখিল গ্রামের কামাল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় এলাকার চিহিৃত মাদক কারবারি মো: কামাল হোসেনের নামে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net