1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ সুজন মিয়া (৩২) নামে চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের তাজুল ইসলাম এর ছেলে। রোববার (১৭ মার্চ) বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত অনুমান নয়টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে আমানগন্ডা শালুকিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাস্তার পাশের কবরস্থানের নিকটবর্তী স্থান থেকে চটের বস্তায় মোড়ানো ৫০ কেজি গাঁজা সহ সুজন মিয়াকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘শনিবার রাতে থানা পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net