1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কুলিক ও নাগর নদী রক্ষায় মানববন্ধন । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে কুলিক ও নাগর নদী রক্ষায় মানববন্ধন ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪০৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

নদী বাঁচাও প্রকৃতি ও জীবন বাঁচাও স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কুলিক ও নাগর নদী রক্ষায় উপজেলার পরিষদের মূল ফটকে এক মানববন্ধন আয়োজন করে কুলিক নদী ও নাগর নদী সুরক্ষা কমিটি , কুলিক নদী ও নাগর নদী সুরক্ষা নিশ্চিতকরণ সহ নদীর নির্মল জল ফিরিয়ে আনতে ও নদীর তৎসংলগ্ন এলাকার জীবন বৈচিত্র রক্ষার্থে, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ফেস্টুন নিয়ে

শুভ শক্তি ইউনিটের সহযোগিতায় তরুণ সমাজ নিয়ে গঠিত কুলিক ও নাগর নদী সুরক্ষা কমিটির উদ্যোগে এই মানববন্ধন হয়। ৯ মার্চ শনিবার সকাল ১০টায় শুভ শক্তি ইউনিটের সহযোগিতায় কুলিক নদী সুরক্ষা কমিটি ও নাগর নদী সুরক্ষা কমিটির আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোহেল রানা সভাপতি কুলিক নদী সুরক্ষা কমিটি ও ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রানীশংকৈল । প্রশান্ত বসাকের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহিদুল হক, আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল হক, সাবেক ভিপি রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরথানা আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, জাকারিয়া হাবিব ডন প্রমুখ । মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তারা অভিযোগ করে বলেন, ঐতিহ্যগতভাবে রাণীশংকৈল উপজেলার উপর দিয়ে প্রবাহিত কুলিক নদী একটি গুরুত্বপূর্ণ নদী যে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নৌবন্দর কালের বিবর্তনে এবং নদীর নাব্যতা নদী দূষণ অবৈধ দখল যা আজ নদীটি মৃতপ্রায় বক্তারা কুলিক নদী ও নাগর সুরক্ষা নিশ্চিতকরণ সহ নদীর তৎসংলগ্ন এলাকার জীবন বৈচিত্র রক্ষার জোর দাবী জানান, তারা
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শুভশক্তি ইউনিটের সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net