1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে দোকানিকে হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা, গ্রেফতার-১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

তিতাসে দোকানিকে হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা, গ্রেফতার-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার

মো: জুয়েল রানা

তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় সিগারেট বাকী না দেওয়ায় দোকানি মানিক মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় মামলার এজহার নামীয় মুল আসামী বাহাউদ্দীনকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী বাহাউদ্দীনকে শুক্রবার সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজহার নামীয় অন্যান্য আসামীদেরও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, কানাইনগর গ্রামের বাসিন্দা দোকানি মানিক মিয়াকে হত্যার ঘটনায় নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছে। ইতিমধ্যে আমরা মামলার এজহার নামীয় আসামী বাহাউদ্দীনকে ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং শুক্রবার সকালে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করেছি। এছাড়াও এজাহার নামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

মামলার বাদী নিহত মানিক মিয়ার বাবা মোখলেছুর রহমান বলেন, আমার নিরহ ছেলেকে নায়েব আলী ও তার তিন ছেলেসহ আরও অজ্ঞাত কয়েকজন মিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে দোকানী মানিক মিয়া সিগারেট বাকী না দেওয়ায় ক্রেতা বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে দোকানী মানিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net