1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণাঢ্য আয়োজনে চৌদ্দগ্রামে স্বাধীনতা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বর্ণাঢ্য আয়োজনে চৌদ্দগ্রামে স্বাধীনতা দিবস পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২২০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, উপজেলা চত্ত¡রে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল আট ঘটিকায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ শেষে স্বাধীনতা দিবসের প্রতিযেগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুচকাওয়াজে অংশ গ্রহণ করে- বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ কুচকাওয়াজ গার্লস গাইড। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা। এ সময় চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিযা টিপু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, পেয়ার আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net