1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গণহত্যা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় গণহত্যা দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৪৪১ বার

মােঃ সাইফুল্লাহ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে সোমবার সকালে ‘গণহত্যা দিবস-২০২৪’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম টোকনসহ অন্যরা।

অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন ।
পরে কারী লিয়াকত আলীর পরিচালানায় শহীদদের আত্মার মাগফিরাতসহ দেশ এ জাতীর মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net