1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সৈয়দপুরে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৪৫৪ বার

মো:জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) উপজেলার বোতলাগাড়ী ও কামারপুকুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পৃথক পৃথক ঘটনায় গ্রেপ্তার যুবকদ্বয় হলো বোতলাগাড়ী ইউনিয়নের গোলজারের ছেলে ফাইম (২০) ও ডোমারের গাড়ি চালক আবুল কালাম (৪০)।

জানা যায়, এক সপ্তাহ আগে বোতলাগাড়ী হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ও খোর্দ বোতলাগাড়ী গ্রামের সালামের মেয়ে সুমাইয়া (১৩) বাড়ির পেছনে রোদে শুকাতে দেয়া কাপড় আনতে গেলে প্রতিবেশী গোলজারের ছেলে ফাইম মুখ চেপে ধরে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় বিয়ের প্রস্তাবনায় সুরাহার উদ্যোগ নেয়া হয়। এতে মেয়ে পক্ষ আগ্রহী হলে ছেলের পরিবার দুই লাখ টাকা ও মোটর সাইকেল যৌতুক দাবি করে। ফলে সেই উদ্যোগ ভেস্তে যায়। বাধ্য হয়ে মেয়েটির বাবা ধর্ষণ মামলা দায়ের করে।

অন্যদিকে ৮ দিন আগে কামারপুকুর ইউনিয়নের দলুয়া স্মৃতি (৩৬) কে পূর্ব পরিচয়ের সুবাদে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে নীলফামারী জেলার ডোমার সংসরাজ চিলমারী পাড়া উপজেলার মোহাম্মদ আলীর ছেলে গাড়ি চালক আবুল কালাম। সে সৈয়দপুর শহরে ভাড়া বাসায় থাকতো। এঘটনায়ও মামলা দায়ের করে ভুক্তভোগী নারী।

এই দুই মামলার প্রেক্ষিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net